২০২৮ অলিম্পিকের জন্য টেস্ট ক্রিকেট বয়কট করবেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা?
টেস্ট ক্রিকেটের প্রতি ইংল্যান্ডের একনিষ্ঠতার কথা সবারই জানা, কিন্তু আসন্ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের হাতছানি সেই ঐতিহ্যকে হুমকির মুখে ফেলেছে। শোনা যাচ্ছে, অলিম্পিক খেলার আশায় হ্যারি ব্রুক, জোফরা আর্চারের মতো তারকারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিতে পারেন।
