ভারতীয় ক্রিকেটে ‘রো-কো’ যুগের কি অবসান? রোহিত ও কোহলিকে নিয়ে বিসিসিআইয়ের নতুন পরিকল্পনা
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে পাখির চোখ করে ভারতীয় ক্রিকেট বোর্ড ও নির্বাচকরা এখন ভিন্ন পথে হাঁটছেন। দীর্ঘদিনের সঙ্গী রোহিত শর্মা ও বিরাট কোহলিকে এখন আর একই মাপকাঠিতে বিচার করছে না বিসিসিআই। বিশেষ করে রোহিতের ফিটনেস এবং বর্তমান ব্যাটিং শৈলী নিয়ে বোর্ডের অন্দরে নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছে।
